[email protected] সোমবার, ১ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিএসে কুবিয়ানদের ধারাবাহিক সাফল্য

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন ২০২৬ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অবকাঠামো, আবাসন ও প্রয়োজনীয় অ্যাকাডেমিক গাইডলাইনের নানা সীমাবদ্ধতা

 থাকা সত্ত্বেও দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ অভাবনীয় সাফল্য অর্জন করছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মেধা, কঠোর অধ্যবসায় ও লাইব্রেরিতে গ্রুপ স্টাডির মাধ্যমে প্রশাসন, পুলিশ, শিক্ষা, পরিকল্পনা ও পররাষ্ট্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাডারে নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন। পরিসংখ্যান অনুযায়ী, ৪১তম বিসিএসে কুবি থেকে ১৩ জন (অধিকাংশই শিক্ষা ও পরিকল্পনা ক্যাডারে), ৪৪তম বিসিএসে ৫ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ১ জন, এবং সর্বশেষ ৪৯তম (বিশেষ) বিসিএসে ৫ জন শিক্ষার্থী ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

​৪৯তম বিসিএসে গণিত বিষয়ে মেধাক্রম-০১ এবং ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী অলি উল্লাহ এই সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের সামষ্টিক সক্ষমতার প্রতিফলন উল্লেখ করে শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ আধুনিক লাইব্রেরি নির্মাণ ও শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের তাগিদ দেন। ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ফজলে রাব্বি জানান, শিক্ষকদের ব্যক্তিগত দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয় জীবনের বিতর্ক চর্চা তার বিশ্লেষণী ক্ষমতা ও ভাইবা প্রস্তুতিকে সহজ করেছে।

এছাড়া অর্থনীতি বিভাগের সফল শিক্ষার্থী আরজিনা আক্তার ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরির শান্ত পরিবেশ, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি ও বিভিন্ন ক্লাবের সেমিনারকে বিসিএস জয়ের আদর্শ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। সিনিয়রদের এই ধারাবাহিক অর্জন কুবির নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে এবং লাল পাহাড়ের এই বিদ্যাপীঠকে দেশের ভবিষ্যৎ প্রশাসক ও নীতিনির্ধারক গড়ার এক উর্বর ভূমিতে পরিণত করেছে।

এসআর

সম্পর্কিত খবর