কুমিল্লা বিশ্ববিদ্যালয় –এ পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত শুরু হবে।
তিনি আরও বলেন, ঈদের ছুটির সময় ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই জামাতে অংশ নেন।
জিলহজ মাসের রোজার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ মাসে নফল রোজার বিশেষ ফজিলত রয়েছে। বিশেষ করে ৯ জিলহজ বা আরাফার দিনের রোজাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় হিসেবে উল্লেখ করেন তিনি।
এসআর