[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বিত আর্থিক সেবা চালু করতে কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ৬:১৬ পিএম

সংগৃহীত ছবি

গ্রাহকদের জন্য ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয়ে নতুন আর্থিক সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ অংশীদারত্বের ফলে ব্যাংকিং ও বীমা খাতের অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য আরও সহজ ও সমন্বিত আর্থিক সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

সমঝোতার আওতায় গ্রাহকসেবার মান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সমন্বিত আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জামিল আনসারীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাও অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং ও বীমাসেবার মধ্যে এ ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণের সুযোগ বাড়াতে সহায়ক হতে পারে।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের পরিবর্তিত আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার পরিধি বাড়াতে চায়।

পাশাপাশি নতুন অংশীদারত্বের মাধ্যমে উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবা চালুর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর