[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের পরবর্তী বৈঠক ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ৬:৫০ পিএম

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি বসবে।

 

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছিল। পরদিন নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের তারিখ ও সময় চূড়ান্ত করা হয়।

 

নির্ধারিত সভায় পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে মজুরি সংক্রান্ত লিখিত প্রস্তাব উপস্থাপন করা হবে। পাশাপাশি এ খাতে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

এফ/ডি

সম্পর্কিত খবর