[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরের ২১ দিনে প্রবাসী আয় ২৭ হাজার ৭৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ৭:৫০ পিএম

সংগৃহীত ছবি

চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এ হিসাব করা হয়েছে।

 

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।

 

ব্যাংকভিত্তিক হিসাবেও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। নভেম্বরের প্রথম ২১ দিনে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।

 

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।

 

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম তিন সপ্তাহে প্রবাসী আয়ের বড় অংশই এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।

এফ/ডি

সম্পর্কিত খবর