দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম প্রকাশ করা হয়।
এর আগে গত ১৩ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ এক ভরি স্বর্ণের মূল্য ছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। সর্বশেষ এই দফায় দাম কমানোর ফলে দুই দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমেছে।
এর আগে ১৩ অক্টোবর অন্যান্য মানের স্বর্ণের দামও সমন্বয় করা হয়। ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য ছিল ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার ভরি ১১৭ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৯ টাকায়। একইভাবে ১৮ ক্যারেটের রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসআর