[email protected] রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

কমিউনিটি ব্যাংকে মেধা, পারফরম্যান্স ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আমানত বৃদ্ধিতে বিশেষ সাফল্য, কর্মদক্ষতা প্রদর্শন এবং

 নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য তাদের বিভিন্ন শাখা ও কর্মকর্তাদের পুরস্কৃত করেছে।

​সংস্থার 'কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট' (CASA) ক্যাম্পেইনে আমানত সংগ্রহে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য সেরা কর্মী ও সেরা শাখাগুলোকে পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে সময় সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি ও সম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্য নিয়ে বাস্তবায়িত 'অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি' এবং 'সানত্রা পোর্টাল উন্নয়ন ও প্রয়োগ'—এই দুটি উদ্ভাবনী প্রযুক্তির পেছনে থাকা টিমকেও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

​ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তাদের কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি, মেধার মূল্যায়ন এবং দলগত প্রচেষ্টাকে জোরালো করতেই এই সম্মাননার আয়োজন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্ব ও দিকনির্দেশনায় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকের সামগ্রিক উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণে জোর দেওয়া হচ্ছে।

​বিজয়ীদের অভিনন্দন জানিয়ে কমিউনিটি ব্যাংক ভবিষ্যতে কর্মদক্ষতা ও উদ্ভাবন উৎসাহিত করার ধারা বজায় রাখার অঙ্গীকার প্রকাশ করেছে, যা গ্রাহকসেবার মান উন্নত করতে এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

এসআর

সম্পর্কিত খবর