[email protected] রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল ৭ হাজার ১১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ১২:৪৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা।

 

শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

 

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট ধরা রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে বিক্রয়মূল্যের বাইরে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি আলাদাভাবে যোগ হবে।

 

এদিকে স্বর্ণ ও রুপার গহনা পুরোনো গহনার সঙ্গে বিনিময় কিংবা কেনাবেচার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য হিসাবের বাইরে রেখে এ সংক্রান্ত লেনদেনে বাজুসের প্রচলিত নিয়ম অনুসরণ করতে হবে।

 

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে।

এসআর

সম্পর্কিত খবর