দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বেড়ে ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
এর আগে ২২ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তারও আগে ২০ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। ফলে চলতি সময়ে টানা তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন মূল্য কার্যকর থাকবে। তবে স্বর্ণের গহনা কিনতে নির্ধারিত দামের পাশাপাশি নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।
এসআর