[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

১৭ দিনে দেশে এলো ১৮৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৬:৩৬ পিএম

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা।

প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সোমবার (১৭ আগস্ট) একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।

গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার।

সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ের হিসাবেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

এ সময়ে দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।

অর্থাৎ গত বছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বৈধ চ্যানেলে প্রবাসী আয় আসার প্রবণতা অব্যাহত রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে।

এসআর

সম্পর্কিত খবর