[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

১১ দিনে দেশে এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ৬:৩২ পিএম

সংগৃহীত ফাইল

চলতি আগস্টের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় রেমিট্যান্সের এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ১১ আগস্ট একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

২০২৫ সালের ১ থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাহ বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রবাসীরা মোট ৪২৪ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ১২২ টাকা হিসাবে এর মূল্য প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা।

এর বিপরীতে গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার।

অর্থাৎ চলতি অর্থবছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বাড়া, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবণতার কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

এসআর

সম্পর্কিত খবর