[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

২০২৯ সালের মধ্যে ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য কমিউনিটি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৬ ১১:৩৩ পিএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আগামী ২০২৯ সালের মধ্যে দেশের অন্যতম বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংকে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ শীর্ষক একটি কৌশলগত রূপান্তর পরিকল্পনা প্রকাশ করেছে।

 ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রণীত এই রোডম্যাপে ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ উন্মোচন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবার পাশাপাশি গ্রাহকের আস্থা অর্জন, সুশাসন, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এসব লক্ষ্যকে সামনে রেখেই ব্যাংকটি রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে।

তাঁর মতে, ডিজিটাল সেবার বিস্তারের পাশাপাশি টেকসই ও নির্ভরযোগ্য ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আগামী তিন বছরের কর্মপরিকল্পনায় ১১টি কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে গ্রাহককেন্দ্রিক সেবা জোরদার, ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং সম্প্রসারণ, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, সম্পদের গুণগত মান উন্নয়ন, এসএমই, রিটেইল, করপোরেট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, স্মার্ট ডিজিটাল শাখা চালু, প্রযুক্তিনির্ভর অটোমেশন বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ-সামাজিক-সুশাসন (ইএসজি) নীতির বাস্তবায়ন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি মূল্য নিশ্চিত করা।

ব্যাংকটির মতে, এই কৌশলগত রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করা সম্ভব হবে।

একই সঙ্গে নিরাপদ ও নির্বিঘ্ন ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল অর্থনীতি গঠনের জাতীয় উদ্যোগেও অবদান রাখতে চায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

 

এসআর

সম্পর্কিত খবর