স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে ফের স্বর্ণের
দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সমন্বিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। বাজুসের ঘোষণা অনুযায়ী, গত শুক্রবার থেকে কার্যকর হওয়া এই দাম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজারে ২২ ক্যারেট ছাড়াও অন্যান্য মানের স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ভরির হিসাব ১১.৬৬৪ গ্রাম হিসেবে নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামে পরিবর্তন আসলেও দেশের বাজারে রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে। বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
এসআর