কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ট্রেনিং একাডেমির উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রিসোর্স পারসন হিসেবে অংশ নেন সিনিয়র ফাংশনাল কনসালট্যান্ট এ. কে. এম. মুখলেছুর রহমান, সিনিয়র আইটি কনসালট্যান্ট শরিফুর রহমান এবং জুনিয়র কনসালট্যান্ট মো. জোবায়ের আহাম্মদ।
তাঁরা এ-চালান ব্যবস্থার বাস্তব প্রয়োগ, কোর ব্যাংকিং সিস্টেম (CBS)-এর সঙ্গে প্রযুক্তিগত সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা এবং সরাসরি এ-চালান ইস্যুর বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চিফ বিজনেস অফিসার (সিবিও), চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও), হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও), হেড অব ট্রেজারিসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মতামত ও মূল্যায়ন গ্রহণ করা হয়।
এ-চালান কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে কর্মশালার সফল সমাপ্তি ঘটে।
এসআর