দেশের বাজারে পুনরায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স
অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর করা হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন দর নির্ধারণ করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, যা পূর্বে ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১১ হাজার ৪৬৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকায় বিক্রি হবে।
সোনার দাম বৃদ্ধি পেলেও বাজারে ক্যাটাগরিভেদে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকাতেই অপরিবর্তিত থাকছে।
এসআর