[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম হ্রাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ১১:১২ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা, প্লাটিনাম ও

 প্যালাডিয়ামের দাম কমেছে। মূলত যুক্তরাষ্ট্রের সাথে ইরানের নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে তেলের দাম দ্রুত বাড়ছে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আবারও বাড়াতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ধাতুর বাজারে।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে ৪ হাজার ৩৪ দশমিক ৪২ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দামও ০.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৯ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, জুন মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা ও উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা সেই ইতিবাচক ধারাকে অনিশ্চিত করে তুলেছে। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়ে পুনরায় নৌ অবরোধ আরোপ করায় টানা চার দিন ধরে তেলের দাম বাড়ছে। এর জবাবে ইরানও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে একে 'অস্তিত্বের লড়াই' বলে ঘোষণা দিয়েছে।

​এই চরম উত্তেজনার মাঝে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেড সুদের হার আরও বাড়াতে পারে বলে বাজার ধারণা করছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৭৩ শতাংশ। ফেড গভর্নর লিসা কুক এবং চেয়ারম্যান কেভিন ওয়ার্শও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে; স্পট মার্কেটে রুপার দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৪ ডলার, প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৬৬৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর