দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।
এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নির্ধারিত এ দর কার্যকর থাকবে।
এর আগে ২০ আগস্ট স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
এসআর