[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থী অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ১০:৩২ পিএম

সংগৃহীত ফাইল

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তার সুযোগ বাড়াতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিভিন্ন ব্যয় মেটাতে সহজ ও কাঠামোবদ্ধ অর্থায়ন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা অনুযায়ী, কমিউনিটি ব্যাংক যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালু করবে।

এর আওতায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ও ভর্তি ফি, আবাসন ও হোস্টেল খরচ, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় বহনের সুযোগ থাকবে।

প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পুরো অর্থায়ন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব করার বিষয়ে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষা অর্থায়নের পরিধি বাড়ার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি ও দায়িত্বশীল ঋণ বিতরণেও ইতিবাচক প্রভাব পড়বে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চশিক্ষার ব্যয় অনেক শিক্ষার্থী ও পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এ অংশীদারিত্ব সেই আর্থিক চাপ কিছুটা কমিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে সহায়ক হবে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে শিক্ষা খাতে নতুন অর্থায়ন সম্ভাবনা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর