[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে স্বর্ণপদক জিতেছে কমিউনিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম স্বীকৃতি Infosys Finacle Innovation Awards 2026-এ সাফল্য অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Maximizing Customer Engagement’ বিভাগে গোল্ড উইনার হিসেবে নির্বাচিত হয়েছে ব্যাংকটি।

ব্যাংকটির উদ্ভাবনী সেবা ‘Community Access’-এর মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো, প্রযুক্তিনির্ভর সেবা সহজলভ্য করা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হওয়ায় এ সম্মাননা অর্জন করেছে।

এবার ছিল ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসের ১১তম আয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৯টি বিভাগে ৫০০টিরও বেশি আবেদন জমা পড়ে।

পরে ব্যাংকিং ও প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল নির্ধারিত মানদণ্ডে মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. জানিয়েছে, এই অর্জন তাদের প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।

ব্যাংকটির পক্ষ থেকে আরও বলা হয়, এ সম্মাননা তাদের গ্রাহক, অংশীজন ও কর্মীদের সম্মিলিত অবদানের ফল।

ভবিষ্যতেও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর