টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ
জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
শুক্রবার (৩ জুলাই) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম বৃদ্ধির তথ্য জানানো হয়, যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ ignor১৪৮ টাকা।
এর আগে, গত ২ জুলাই সকালেও স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এসআর