[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩

ভূরাজনৈতিক উত্তেজনার জেরে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ১০:৪০ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে।

 বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৭ জুন স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

​বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ Light ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা ধার্য করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট নেওয়া যাবে না। উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে দেশের বাজারে মোট ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে, ৪১ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর