দেশীয় বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮১ টাকা হ্রাস পেয়েছে।
ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বুধবার (২৪ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটির ঘোষণায় বলা হয়েছে, নতুন মূল্যতালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংশোধিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়।
এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৯৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮০ বার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বৃদ্ধি, ৩৯ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দর সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
এসআর