[email protected] মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ইতিবাচক অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ৯:১৭ পিএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চিতি আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে।


মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলারে পৌঁছেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, একদিন আগে অর্থাৎ ২২ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার। ফলে উভয় হিসাবেই সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।


উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় ও বাধ্যবাধকতা বাদ দিয়ে নিট রিজার্ভের হিসাব করা হয়।

এসআর

সম্পর্কিত খবর