[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

মিনার্ভা হসপিটাল ও জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভস ফোরামের কর্পোরেট চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ১০:৩৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইলে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেড এবং জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভস ফোরামের মধ্যে একটি কর্পোরেট সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মিনার্ভা হসপিটালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফোরামের নেতারাও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভস ফোরামের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ ও আজীবন সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা মিনার্ভা হসপিটালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ কর্পোরেট সুবিধা ভোগ করবেন।

হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজনীন সুলতানা। এ সময় প্রতিষ্ঠানের এজিএম আহসান হাবীব রিংকু এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ফোরামের পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সম্পাদক এ কে এম মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান ও আইটি সম্পাদক মো. আবুল কালাম আজাদও অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং সদস্যরা উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

মিনার্ভা হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হবে এবং সেবার পরিধি বাড়বে।

এ সময় জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভস ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত রিপোর্টের গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ডা. নাজনীন সুলতানা বলেন, রোগীদের জন্য নির্ভরযোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সর্বোচ্চ মান বজায় রেখে আধুনিক চিকিৎসাসেবা প্রদানে মিনার্ভা হসপিটাল অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মিনার্ভা হসপিটালের কর্পোরেট ও পেরিফেরাল মার্কেটিং বিভাগের প্রধান মো. আমিনুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আতাউর রহমান এবং ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইমরানুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

এসআর

সম্পর্কিত খবর