[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বর্ণের দাম আবারও কমলো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১০:১৮ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কমে আসার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

এর ধারাবাহিকতায় দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি হবে। বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দামের ওঠানামার ভিত্তিতে ভবিষ্যতেও স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর