আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে দেশের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে দেশের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানীর নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের উন্নয়নে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটাতেই এ আয়োজন।
দিবসটি উপলক্ষে ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখা ব্যানার, ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়।
পাশাপাশি এমএসএমই উদ্যোক্তা ও গ্রাহকদের নিয়ে সচেতনতামূলক এবং গ্রাহক-সংযোগমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এসব উদ্যোগের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান তুলে ধরা এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার চেষ্টা করা হয়।
কমিউনিটি ব্যাংক জানায়, কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ খাতের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।
একই সঙ্গে People, Planet and Process (3Ps) নীতিকে সামনে রেখে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
এসআর