[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

রেকর্ড দামে সোনা, ভরিতে বাড়ল সাড়ে ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১১:২১ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

​বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম নির্ধারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

​সোনার নতুন মূল্য তালিকা (ভ্যাটসহ):

​২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (আগে ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা)।

​২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ Cobra ২৯২ টাকা।

​১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

​সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ Cobra ১৪৮ টাকা।

​রুপার নতুন মূল্য তালিকা:

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ রুপার দাম:

​২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা।

​২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা।

​১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ flag ৭৯১ টাকা।

​সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।

এসআর

সম্পর্কিত খবর