[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে যোগ হলো ৫ হাজার টাকার বেশি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ২:১৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন আগের তুলনায় ৫ হাজার ৪৮২ টাকা বেশি গুনতে হবে।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়।

সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের বিভিন্ন ক্যাটাগরির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের প্রভাবের কারণে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় এবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দর কার্যকর হওয়ার ফলে স্বর্ণালয়গুলোতে ক্রেতাদের আগের তুলনায় বেশি দামে স্বর্ণ কিনতে হবে।

এসআর

সম্পর্কিত খবর