[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী ব্যাংকের তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ৩:৩২ পিএম

সংগৃহীত ছবি

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের চলমান তারল্য সংকট নিরসনে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ সহায়তা প্রদান করে।


সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে বিভিন্ন পক্ষের কর্মসূচি ও অনিশ্চয়তার কারণে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেন।

এতে ব্যাংকটির ওপর তারল্য চাপ তৈরি হয় এবং কিছু ক্ষেত্রে গ্রাহকদের চাহিদামাফিক অর্থ পরিশোধে জটিলতা দেখা দেয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ সংরক্ষণ সংক্রান্ত শর্ত (সিআরআর) পূরণেও চ্যালেঞ্জের মুখে পড়ে প্রতিষ্ঠানটি।


এ পরিস্থিতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে অতিরিক্ত তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সুবিধা অনুমোদন করা হয়েছে।


এর আগে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ইসলাম জানিয়েছিলেন, ব্যাংকটির তারল্য পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা থাকবে না।
ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, এ সহায়তা ইসলামী ব্যাংকের তাৎক্ষণিক তারল্য চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসআর

সম্পর্কিত খবর