[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভরি প্রতি সাড়ে ৫ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ৯:৩৮ এএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ প্রতি ভরিতে ৫

 হাজার ৪৮২ টাকা কমিয়েছে। এর ফলে দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। গত শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দামেই আজ বুধবার (১০ জুন) স্বর্ণ বিক্রি হবে।

​বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ conquest ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুনও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।

​বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৭ বার দাম বাড়ানো এবং ৩৪ বার কমানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর