[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

দেশে স্বর্ণ ও রুপার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন ২০২৬ ৪:২৮ এএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে এবং এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২ জুন) স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের

 দাম কমায় মূল্যবান এই ধাতুর দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর আজ শনিবারও সেই দাম কার্যকর থাকবে এবং নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৫ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস এবং এবার স্বর্ণের দাম কমানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে।

ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা, এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর