[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ২:৫৭ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর লালবাগ এলাকায় একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাত ১১টা ২৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়ে মোট দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

একই সঙ্গে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর