রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে বাসে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি বুঝতে পেরে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় সড়কের পাশে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে সোমবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুর, উত্তরা এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সাম্প্রতিক এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এফ/ডি