[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

রাজধানীর বেড়িবাঁধ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ১১:৩৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

 

আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।

এফ/ডি

সম্পর্কিত খবর