[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

ধানমন্ডিতে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৫:০৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, সে লক্ষ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

 

এদিকে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এফ/ডি

সম্পর্কিত খবর