[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

ঢাকার বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় ১৩তম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫৯ এএম

সংগৃহীত ছবি

চলতি মাসের অধিকাংশ সময়জুড়েই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বায়ুমান

 সূচকে (AQI) ১২৩ স্কোর নিয়ে বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৩তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় এই চিত্র দেখা গেছে।

​একই সময়ে প্রায় ২৯৭ স্কোর নিয়ে বিশ্বজুড়ে দূষিত বায়ুর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২২৭ ও ২০২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি এবং মিসরের কায়রো।

​আইকিউএয়ার মূলত বিশ্বব্যাপী বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুদূষণের মাত্রা পর্যবেক্ষণ করে সূচক নির্ধারণ করে। তাদের মানদণ্ড অনুযায়ী:

  • ​০–৫০: অনেক ভালো
  • ​৫১–১০০: মাঝারি বা সহনীয়
  • ​১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ​১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ​২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ​৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ

​বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর