[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

চকবাজারে পাশের ভবনেও ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ১১:১৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামে সাততলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, ভবনটির ষষ্ঠ তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে ঘন ধোঁয়া থাকায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের।

তিনি আরও জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়।

এ ঘটনায় আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর