[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার ৯টি ককটেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে রাখা ৯টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

 

সোমবার (১২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব ককটেল উদ্ধার করা হয়।

 

এসআরবি-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত রাখার তথ্য পাওয়ার পর সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগের ভেতর ৯টি ককটেল পাওয়া যায়।

 

পরে সংস্থাটির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। এরপর সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে নিষ্ক্রিয় করা হয়।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২। পাশাপাশি ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

 

সংস্থাটি আরও জানিয়েছে, বিস্ফোরণের মাধ্যমে নাশকতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর