[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

চকবাজারে ভবনের মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চকবাজারের একটি সাততলা ভবনের ষষ্ঠ তলার মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়ে পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। আগুন থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় কর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, আর্থিক ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর