[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

হযরত শাহজালাল বিমানবন্দরে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ১২:৫৭ পিএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে সাড়ে চার কেজি স্বর্ণের

 বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা এই ২৪ ক্যারেট স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

​শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এমএইচ-০১৯৬) একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় নামেন ইয়াং ডন সিউ (৪৩) নামের এক মালয়েশীয় নাগরিক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি চালানো হয়। পরে শার্টের নিচে কালো কাপড়ের বেল্টে লুকানো অবস্থায় এক কেজি ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টি—মোট ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

​ঘোষণাহীন ও অবৈধভাবে স্বর্ণ বহনের দায়ে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী স্বর্ণগুলো আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর