[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১২:৪০ পিএম

সংগৃহীত ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর মধ্যে ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ স্লোগানও শোনা যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের উদ্দেশে করা বিতর্কিত মন্তব্য তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এসব ঘটনার প্রতিবাদ জানাতেই তারা সড়কে নেমেছেন বলে জানান।

এদিকে একই দাবিতে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুর এলাকায়ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কথাও জানানো হয়েছে।

তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব ছাড়া অন্য কোনো স্থানে কর্মসূচি শুরু হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর