[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

শাহবাগের তিন স্থানে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৬:৫৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ থানা এলাকায় পৃথক তিনটি স্থানে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকালে আনন্দবাজার এলাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলসংলগ্ন ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, পথচারীরা তিনটি স্থানে কয়েকজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

 

এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে আরও দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজনের আনুমানিক বয়স ৬০ বছর এবং অপরজনের বয়স প্রায় ৫৫ বছর। অন্য ব্যক্তির বয়সও মধ্যবয়সী বলে ধারণা করা হচ্ছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া তিনজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তারা ভবঘুরে হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর