পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য ও সড়কে জমে থাকা ময়লা দ্রুত অপসারণে ব্যর্থ হওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ব্যবস্থার মুখোমুখি হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।
এসআর