[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৭:৫৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যায় কৃষি মার্কেটের কাছাকাছি জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের একটি ১০ তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়।

 

খবর পেয়ে Bangladesh Fire Service and Civil Defence–এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট পাঠানো হয়। এর মধ্যে দুটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, বাকিগুলো পরে যোগ দেয়।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ৭টার কিছু পরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে সড়কে তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার ইউনিটগুলোকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ভবনটি আবাসিক না বাণিজ্যিক—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত জানা যায়নি।

এসআর

সম্পর্কিত খবর