আবহাওয়া অধিদপ্তর আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির
পূর্বাভাস দিয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে দিনের সার্বিক তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।
সংস্থার তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এসআর