রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে অন্তত ছয়টি শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মৃত্যুর এই
সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।
হাসপাতালের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে, ভোর রাতের দিকে একটি ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে, যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার খবর পেয়ে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ডিএমপির ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করে ঘটনার তদন্ত কাজ চালাচ্ছে।
এসআর