রাজধানীর কালশী এলাকার একটি বস্তিতে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় আগুন লাগার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রথমে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল এবং পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন। বস্তির ঘনবসতি ও দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এসআর