[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের দুই দিন পর ধনু নদীতে মিলল প্রাথমিক শিক্ষকের মরদেহ

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১০:০০ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর অদ্বৈত সরকার দাস (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নগর ইউনিয়নের চাঁদপুর এলাকার ধনু নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

অদ্বৈত সরকার দাস খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত অক্ষয় সরকারের ছেলে এবং মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এরপর রাত ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।

 

বৃহস্পতিবার সকালে চাঁদপুর এলাকার ধনু নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি অদ্বৈত সরকার দাসের বলে শনাক্ত করা হয়।

 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষকের মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে কীভাবে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফ/ডি

সম্পর্কিত খবর