কৃষি উৎপাদন বাড়ানো এবং সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. যুবায়ের আহমদ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহ আলম, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, জাফর ইকবাল লিটন, উজিরপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান এবং কৃষক জয়নাল আবেদীন ও আলী আহমেদসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সরিষা চাষে আরও উৎসাহিত হবেন।
এ/এইচ/টি