[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিতে শ্যামনগরে প্রশাসনের সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৮:৫৯ পিএম

সংগৃহীত ছবি

আগামী ৭ নভেম্বর ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ।

এ কর্মসূচিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সভায় মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের নিয়মতান্ত্রিক ও নিরাপদ যাতায়াত এবং অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় নির্ধারিত পোশাক ও ক্যাপ পরা, পরিচয়পত্র সঙ্গে রাখা, নিবন্ধন সম্পন্ন করা এবং নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

এ ছাড়া সমাবেশস্থলে ব্যাগ, পানির বোতল কিংবা অনুমোদনহীন কোনো সামগ্রী না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি যানবাহন নির্ধারিত স্থানে রাখা এবং আয়োজকদের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার বিষয়েও আলোচনা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্যামনগরের ১১টি ইউনিয়ন থেকে মোট ৯৬ জন গ্রাম পুলিশ সদস্য জাতীয় পর্যায়ের এ মহাসমাবেশে যোগ দেবেন। তাদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এফ/ডি

সম্পর্কিত খবর